বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল কালনী এক্সপ্রেস

  • আপডেট টাইম সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০
  • ৬৬৪ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং রেল স্টেশন ও অলিপুর রেল গেইটের মধ্যবর্তী স্থানে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেলের স্লিপার বহনকারী ট্রলি ভেঙ্গে চুরমার হয়ে গেছে। তবে অল্পের জন্য রক্ষাপেল ট্রেনে থাকা শত শত যাত্রী। গত রোববার (১২ জানুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট রুটে কর্তৃপক্ষের অসচেতনতার কারনে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ঢাকাগামী আন্তঃনগর কালনী ট্রেন পৌনে ১ ঘন্টা ঘটনাস্থলে আটকা ছিল। শায়েস্তাগঞ্জ রেল জংশনের উধ্বর্তন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মোঃ সাইফুল ইসলাম জানান, সকালে রেললাইনের স্লিপার মেরামতের কাজের জন্য জংশন থেকে কিছু স্লিপার ট্রলিতে করে নিয়ে যাওয়ার সময় ঢাকাগামী আন্তঃনগর কালনী ট্রেন ট্রলিকে ধাক্কা দিলে কয়েকটি স্লিপার ভেঙ্গে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com