বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় গ্রেপ্তারকৃত যুবকের জামিন না-মঞ্জুর

  • আপডেট টাইম সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০
  • ৫৯৩ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক ইমদাদুল হোসেন খানকে কাফনের কাপড় ও চিঠি পাঠিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার হুমকি দেয়ার ঘটনায় গ্রেফতারকৃত নজিম উদ্দিন (৩০) এর জামিন আদালতে নামঞ্জুর হয়েছে। গতকাল রবিবার অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম ম্যাজিস্ট্রেট আছমা খাতুনের আদালতে আসামীর জামিনের আবেদন করেন। এ সময় সাংবাদিক ইমদাদের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, অ্যাডভোকেট শেখ ফরহাদ এলাহী সেতু, অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, অ্যাডভোকেট জসিম উদ্দিন ও অ্যাডভোকেট মুর্শেদুজ্জামান লুকু জামিনের বিরোধীতা করে যুক্তিতর্ক উপস্থাপন করেন। পরে আদালত জামিন নামঞ্জুর করেন। উল্লেখ্য, বানিয়াচং উপজেলার পুকড়া গ্রামের হাফেজ মস্তোফা মিয়ার ছেলে নাজিম উদ্দিনকে গত শুক্রবার পুলিশ গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com