শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় সিদ্ধান্ত ॥ বাহুবলে অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০
  • ৪৬৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও হাসপাতালের ভূমি উদ্ধারের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। এছাড়াও বাহুবল সদরকে যানযটমুক্ত রাখতে কার্যকর প্রদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা (ভারপ্রাপ্ত) স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন, ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন তারা মিয়া, শাহ আব্দাল মিয়া, হাবিবুর রহমান চৌধুরী টেনু, ভারপ্রাপ্ত চেয়ারমান এখলাছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, মাওলানা মুফতি তাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, আনসার ভিডিপি ইন্সট্রাক্টর অসিম কুমার দাস প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com