মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে সাড়ে ৩ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

  • আপডেট টাইম বুধবার, ৮ জানুয়ারী, ২০২০
  • ৬৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১১ জানুয়ারি হবিগঞ্জ জেলায় ৩ লাখ ৫৬ হাজার ৭৯২ শিশুকে একযোগে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। এর মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী ৪৩ হাজার ৫৬৭ শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ১৩ হাজার ২২৫ শিশুকে খাওয়ানো হবে লাল রঙের ক্যাপসুল। দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. কেএম মোস্তাফিজুর রহমান। তিনি জানান, হবিগঞ্জ জেলার নয়টি উপজেলার ১ হাজার ৮৮৬টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাপসুল খাওয়ানো হবে। মাঠপর্যায়ে কাজ করবেন স্বাস্থ্য বিভাগের ৩৩০ জন মাঠকর্মী, পরিবার পরিকল্পনা বিভাগের ৫২০ জন কর্মী ও ২১৪ জন কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার। এছাড়াও থাকবেন ৩ হাজার ৭৭২ স্বেচ্ছাসেবক। এক প্রশ্নের জবাবে সিভিল সার্জন বলেন, এবারের নীল রঙের ক্যাপসুলগুলো আমদানি হয়েছে কানাডা থেকে এবং লাল রঙের ক্যপসুল তৈরি হয়েছে বাংলাদেশে। নির্দিষ্ট বয়সের শিশু ছাড়া অন্যদের এ ক্যাপসুল খাওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে সহকারী সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, শামীম আহছান, মোঃ ফজলুর রহমান, রুহুল হাসান শরীফ, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা কলিম উল্লাহ শিকদার, নিখিল রঞ্জন শর্মাসহ সাংবাদিক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com