বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শায়েস্তানগরের ব্যবসা প্রতিষ্ঠানে ফিল্মী ষ্টাইলে ছিনতাই ॥ আটক ১

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০
  • ৪৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগরের এক ব্যবসা প্রতিষ্ঠানে ফিল্মী ষ্টাইলে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় এক ছিনতাইকারীকে আটক করেছে জনতা। পরে তাকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, ওই এলাকার মহিবুর ষ্টোরে মোটর সাইকেল যোগে শহরতলীর ভাদৈ গ্রামের আব্দুর নুরের পুত্র ও গোপায়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেনের চাচাত ভাই কবির মিয়া (২২) ও একই এলাকার ঝাড়ু মিয়ার পুত্র কায়েছ মিয়া (২৫) দোকানে এসে মালিক সাজিদ মিয়াকে অস্ত্রের মুখে জিন্মী করে ড্রয়ার থেকে নগদ ৬৭ হাজার টাকা নিয়ে মোটর সাইকেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনতা ধাওয়া করে কায়েছকে আটক করলেও কবির পালিয়ে যায়। তবে এখনো ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা হয়নি বলে দোকানের মালিক জানায়।
সদর থানার ওসি মাসুক আলী জানান, একজন থানায় আটক আছে। তাকে জিঞ্জাসাবাদ করা হচ্ছে। অন্যজনকে আটক করতে অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com