বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সরওয়ার সভাপতি, আলমগীর সাধারণ সম্পাদক নির্বাচিত

  • আপডেট টাইম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ৮৩৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল রোববার ৪৩ জন সাংবাদিক তাদের ভোট প্রদানের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও অর্থ সম্পাদক নির্বাচিত করেছেন। নবীগঞ্জে জেলা ডাকবাংলো কার্যালয়ে গতকাল সকাল ১১টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। গণনা শেষে সভাপতি পদে বিজয়ী হয়েছেন যুগান্তর পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার, সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আশাহিদ আলী আশা, সাধারণ সম্পাদক বিজয়ী হয়েছেন কালের কন্ঠ পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি মোঃ আলমগীর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি কিবরিয়া চৌধুরী, অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আকিকুর রহমান সেলিম। নির্বাচিত নির্বাহী সদস্যরা হলেন, সিনিয়র সাংবাদিক এস.আর চৌধুরী সেলিম, সাংবাদিক অলিউর রহমান অলি, এম.এ আহমদ আজাদ, ফখরুল আহসান চৌধুরী, শাহ সুলতান আহমেদ, আনোয়ার হোসেন মিঠু, তোফাজ্জল হোসেন, সুবিনয় রায় বাপ্পি। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, সদস্য সচিব ও নির্বাচন কমিশনারের সদস্য হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, নির্বাচন কমিশনারের সদস্য, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ ফজলুর রহমান, নির্বাচন কমিশনারের সদস্য, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, নির্বাচন কমিশনারের সদস্য হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য পিংকু, এছাড়া তাদেরকে সার্বিক সহযোগিতা করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ নাহিজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com