মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

তীব্র শীতে হাসপাতালে শতাধিক রোগী ভর্তি ॥ ঠান্ডায় ৩ নবজাতকের মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯
  • ৭০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ তীব্র শীতে হবিগঞ্জের জন জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। শীতের প্রকোপে নানা রোগ-বালাই দেখা দিয়েছে। এসব রোগে আক্রান্ত হয়ে গতকাল শনিবার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে শিশু-বৃদ্ধসহ নানা বয়সের প্রায় শতাধিক রোগী হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছে। ইতিমধ্যে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে গতকাল ৩ নবজাতকের মৃত্যু হয়েছে। তারা হল, আবুল হাসানের পুত্র নবজাতক, জসিম মিয়ার কন্যা রিনা ৫ দিন ও ফজল মিয়ার পুত্র রুমন ৬ দিন। গতকাল সরেজমিনে শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, কোথাও বিন্দু মাত্রও পা-ফেলার জায়গা নেই। অনেকেই চিকিৎসা নিতে মেঝেতে এবং বারান্দায় পড়ে আছেন। রোগীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় ডাক্তার ও নার্সরা চিকিৎসা সেবা দিতে হিমশীম খাচ্ছেন।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মিঠুন রায় জানান, গত ৩ দিন ধরে তীব্র শীত পড়ায় শর্দি, কাশি, নিমুনিয়া, শ^াসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে সবাই। আর এদের মধ্যে বেশীর ভাগই নবজাতক ও শিশুরা। অতিরিক্ত ঠান্ডা এগিয়ে চলার পরামর্শও দেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com