বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় শ্রমিক নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
  • ৭১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে সুদিয়াখলা সড়কে মাটি বোঝাই একটি ট্রাক্টরের ধাক্কায় লিটন মিয়া (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনার আরও চার শ্রমিক আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টায় এ ঘটনা ঘটে। নিহত লিটন মিয়া চুনারুঘাট উপজেলার কাছিশাইল গ্রামের কুটি মিয়ার পুত্র। উবাহাটা ইউপি চেয়ারম্যান রজব আলী জানান, শুনেছি সকালে লিটনসহ পাঁচজন শ্রমিক শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ থেকে অটোরিকশায় হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হলে সুদিয়াখলা নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার সবাই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এ সময় হাসপাতালে চিকিৎসারত থাকা অবস্থায় লিটন মিয়া মারা যান। গুরুতর আহত জুয়েল ও জসিমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ সংবাদ সংক্রান্ত তথ্যের জন্য শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ মোজাম্মেল হকের সাথে গত রাত ৮ টা ৩০ মিনিটে বারবার ফোন করলেও তিনি কল রিসিভ করেন নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com