মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ভারতীয় চা পাতা চোরাচালান রোধে চুনারুঘাটে বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্টিত

  • আপডেট টাইম বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯
  • ৬৯৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ভারতীয় চা পাতা চোরাচালান রোধে গতকাল মঙ্গলবার বিশেষ সভা অনুষ্টিত হয়েছে।
চুনারুঘাটের চন্ডিছড়া চা বাগানের কোম্পানী বাংলোতে অনুষ্টিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, বিজিবি’র কমান্ডিং অফিসার লেঃ কর্নেল জাহিদ হাসান, চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনুবা নাসতারান, চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সত্যজিৎ রায় ও চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক। চোরাচালানের বিভিন্ন দিক নিয়ে বক্তৃতা করেন, গাজীপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন খাঁন, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী, দেওরগাছ ইউপি চেয়ারম্যান শামসুন্নাহার চৌধুরী, পাইকপাড়া ইউপি চেয়ারম্যান শামীম আহম্মদ, সাটিয়াজুড়ি ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ ও মানবজমিন পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি নুরুল আমিন। বিশেষ ওই সভায় চুনারুঘাটের ২৫টি চা বাগানের ব্যবস্থাপকসহ রেমা, কালেঙ্গা, বাল্লা, গুইবিল, চিমটিবিল ও সাতছড়ি বিজিবি ক্যাম্পের সুবেদারগনসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, সীমান্তে চা পাতা চোরাচালান যে কোন মুল্যে বন্ধ করতে হবে। কারন ভারতীয় চা পাতার কারনে দেশীয় চা পাতা’র দাম আশংখাজনক হারে কমে গেছে। চা পাতা চোরাচালান রোধে পুলিশ, বিজিবি, উপজেলা প্রশাসন, স্থানীয় চেয়ারম্যান, বাগান ব্যস্থাপক ও সাংবাদিকদের সমন্বয়ে বিশেষ সমন্বিত কমিঠি গঠন করে চা পাতা চোরাচালান বন্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন তিনি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য উপজেলা প্রশাসনকে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহনের তাগিদ দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com