বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

উমেদনগর এলাকায় এক্সকেভেটরের মাধ্যমে বড় ড্রেন পরিস্কার কর্মসুচী পরিদর্শন করলেন মেয়র জিকে গউছ

  • আপডেট টাইম বুধবার, ৭ মে, ২০১৪
  • ৪৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এক্সকেভেটরের মাধ্যমে হবিগঞ্জ পৌর এলাকার বড় ড্রেন পরিস্কার কর্মসুচীর আওতায় গতকাল মঙ্গলবার উমেদনগর এলাকায় অভিযান পরিচালিত হয়েছে।
গত ২৪ এপ্রিল হতে মেয়র আলহাজ্ব জি, কে গউছ ও ১১ জন কাউন্সিলরের উদ্যোগে এ কর্মসুচী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে একটানা পরিচালিত হচ্ছে। গত তিনদিন শহরের নাতিরাবাদ ও উমেদনগর এলাকায় বড় ড্রেন খননকালে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
গতকাল সকাল ১০ টায় উমেদনগরে এক্সকেভেটরের মাধ্যমে বড় ড্রেন পরিস্কার কর্মসুচী পরিদর্শন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-কমিটির আহবায়ক শেখ নুর হোসেন, পৌরকাউন্সিলর গৌতম কুমার রায়, মোঃ আলমগীর, পিয়ারা বেগম, একতা ট্রান্সপোর্টের স্বত্ত্বাধিকারী মঈন চৌধুরী সোহেল ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com