মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মরহুম বীর মুক্তিযোদ্ধা এডঃ মোঃ আলী পাঠানের স্মরণে শোক সভা ও মাহফিল

  • আপডেট টাইম রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৬৭৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মরহুম বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ আলী পাঠানের স্মরণে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মিলাদ মাহফিল পুর্ব শোক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার মোঃ কামরুল হাসান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অমিতাভ পরাগ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও নবীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্টের কমিটির সভাপতি ফজলুল হক চৌধুরী সেলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হাসান রুবেল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুক আলী, সাবেক জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মাষ্ঠার, গৌর প্রসাদ রায়, সাংগঠনিক কমান্ডার মোঃ সফিকুর রহমান, সদর উপজেলা কমান্ডার হাজী আব্দুস সহিদ, আজমিরীগঞ্জ উপজেলা কমান্ডার তৈয়বুর রহমান খান বাচ্চু, চুনারুঘাট উপজেলা কমান্ডার হাজী আব্দুস সামাদ, মাধবপুর উপজেলা কমান্ডার আব্দুল মালেক মধু, বানিয়াচং উপজেলা কমান্ডার আব্দুল খালেক, বাহুবল উপজেলা কমান্ডার ডাঃ আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা সন্তান কমান্ডের আহবায়ক মোঃ গউছ উদ্দিন চৌধুরী, সদস্য সচিব পংকজ কান্তি দাস পল্লব, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সভাপতি সাংবাদিক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, মুক্তিযোদ্ধা সন্তান নুরুজ্জামান চৌধুরী। সভা পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক বাকী বিল্লাহ। মিলাদ মাহফিল পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের ইমাম মুফতি মুজিবুর রহমান খান আলকাদরী। জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। আলোচনা ও মিলাদ মাহফিলে জেলা, উপজেলা কমান্ডের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com