বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ

  • আপডেট টাইম শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ৫১৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পিঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের প্রতিবাদে গত বৃহস্পতিবার জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কমিউনিস্ট পাির্টর পদযাত্রা কর্মসূচীতে হামলা চালিয়ে সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কমরেড মঞ্জুরুল আহসান খানসহ নেতাকর্মীদের আহত করে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে ওইদিন ঢাকার শান্তিনগরে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল বের করলে এতে হামলা চালিয়ে শ্রমিকনেতা মঞ্জুর মঈন, হোসেন আলী, ছাত্রইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অনিক রায়সহ নেতাকর্মীদের গুরুতর আহত করে। এর প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। শহরের বানিজ্যিক এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় আর.ডি হলের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তী, বাসদ নেতা হুমায়ুন খান, সিপিবি নেতা মহিবুন্নুর চৌধুরী ইমরান, ইমদাদুল হোসেন খান, আজিজুর রহমান কাউছার, সাহেব আলী, জাহাঙ্গীর আলম, মাসুদ পারভেজ, জয়দীপ দাশ, মোঃ আহাদ মিয়া প্রমূখ। সমাবেশে বক্তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবী জানানোর পাশাপাশি দুঃশাসন-দুর্নীতি, লুটপাট ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য দায়ী ব্যর্থ সরকারের পদত্যাগের দাবীতে দুর্বার আন্দোলন গড়ে তুলতে জনগনের প্রতি আহবান জানান। এর পূর্বে জেলা সিপিবি’র অস্থায়ী কার্যালয়ে অপর এক প্রতিবাদ সভায় বক্তারা অনুরূপ দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com