বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে পৌর বিএনপির ৮নং ওর্য়াড কমিটি গঠন রশময় সভাপতি আলমগীর সম্পাদক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ৭৫৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার ৮নং ওর্য়াড বিএনপি কমিটি গঠন উপলক্ষে দ্বি-বার্ষিকী কাউন্সিল গতকাল বুধবার রাতে শহরের মালিক টাওয়ারে অনুষ্টিত হয়েছে। পৌর বিএনপির আহবায়ক ছালিক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডাঃ আব্দুল আলীম ইয়াছিনী পরিচালনায় এতে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক নূরুল আমিন, পৌর কাউন্সিলর সুন্দর আলী, বিএনপির সিনিয়র নেতা মুশফিকুজ্জামান নোমান, আলহাজ্ব রহুল আমিন রফু, সাইফুর রহমান মালিক, যুবরাজ গোপ, কাপ্তান মিয়া, মাহমুদ চৌধুরী, বাবু হিমাংশু সরকার ভজন, নবীগঞ্জ পৌর যুবদলের সাবেক আহবায়ক উপজেলা যুবদল নেতা শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, ওর্য়াড বিএনপি নেতা রুবেল মিয়া, দুলাল মিয়া ফারুক মিয়া, আক্তার উদ্দিন, ওয়াসির মিয়া চৌধুরী, আব্দাল মিয়া, বাবু রশময় শীল, আফতাব আল মাহমুদ, কাদির মিয়া, আলমগীর চৌধুরী, রঞ্জিত চক্রবর্তী নান্টু, সেবক চক্রবর্তী, হামিদুর রহমান শিপন, নন্টি দাশ সামন্ত, অনির্বান নাগ, স্বপন আহমদ ডন, পৌর যুবদলের নেতা গুরুপদ দাশ ময়না, শাহ রুয়েল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম মিঠু, সাবেক যুগ্ম সম্পাদক রায়েছ আহমদ চৌধুরী, রকুন চৌধুরী, শাহেদ রহমান, আক্তার আহমেদ, হুমায়ুন আহমেদ, শেখ আলীফ উদ্দিন প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে বাবু রসময় শীলকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি আফতাব আল মাহমুদ, সহ-সভাপতি কাদির মিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর চৌধুরী, যুগ্ম রঞ্জিত চক্রবর্তী নান্টু, সহ-সম্পাদক সেবক চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান শিপন ও অনির্বান নাগকে সহ-সাংগঠনিক সম্পাদক করে নতুন ওর্য়াড কমিটি গঠন করা হয়েছে। সভায় পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন, নবীগঞ্জ পৌর বিএনপি নতুন নেতৃত্বের মাধ্যমে সু সংগঠিত হয়ে অবৈধ সরকার পতন আন্দোলনে ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে আরো বেগমান করবে। সভাপতির বক্তব্যে পৌর বিএনপির আহবায়ক ছালিক আহমদ চৌধুরী বলেন, তৃণমুল নেতাদের মূল্যয়ন করে নতুন কমিটি গঠন করে তাদের দৃঢ় নেতেৃত্বে দল সুসংগঠিত করে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com