বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে আসামী গ্রেফতার করতে গিয়ে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ মে, ২০১৪
  • ৫৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের গোবরখলা গ্রামে আসামী ধরতে গিয়ে মুক্তিযোদ্ধার বাড়িতে বাড়িতে পুলিশ ও প্রতিপক্ষের লোকজন হামলা, ভাংচুর, লুটপাট করেছে বলে স্থানীয় লোকজন ও মুক্তিযোদ্ধা সংসদ অভিযোগ করেছেন।
জানা যায়, চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের সীমান্দবর্তী গ্রাম গোবরখলা গ্রামে সোমবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুল হকের পুত্র আবজল (২০) ও উজ্জল (২৫) একই এলাকার অপর এক যুবক আব্দুর রহিমকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় চুনারুঘাট থানায় একটি মামলা হয়। এদিকে রাত ১১টার দিকে চুনারুঘাট থানার এসআই আব্দুল মালেকের নেতৃত্বে ৭/৮জনের একদল পুলিশ ও প্রতিপক্ষের লোকজন আব্দুল হকের বাড়িতে যায়। এ সময় ওই বাড়ির কলেজ পড়–য়া মেয়ে নির্যাতনের শিকার হয়। তছনছ করা হয় বাড়ির আসবাবপত্র। এ সময় পুলিশ আবজল ও উজ্জলের মামা মুক্তিযোদ্ধা ছুরুত আলীকে গ্রেফতার করতে তার বাড়িতে যায়। এ সময় যুবক, নারী-পুরুষ সবাইকে ঘর থেকে বের করে টেলিভিশন, শোকেস ভাংচুর করা হয়।
মুক্তিযোদ্ধা ছুরুত আলী জানান, পুলিশ স্থানীয় প্রভাবশালী শাহিন ভূইয়াকে নিয়ে তার অনুপস্থিতিতে বাড়িতে প্রবেশ করে নগদ ২৫ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণ নিয়ে যায়। এ ব্যাপারে স্থানীয় মুক্তিযোদ্ধারা তাৎক্ষনিক গাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গির আলম, বর্তমান চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডারকে অবহিত করেন। এ ব্যাপারে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান জানান, তিনি বিষয়টি পুলিশ সুপারকে জানিয়েছেন। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এক যুবকের হাত কেটে গেছে। এখন আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযানে যাবেই। তাই বলে কি পুলিশ আসামীদের বাড়িতে গিয়ে চুমা দেবে?

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com