বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাই আওয়ামী লীগের সম্মেলন ৩ ডিসেম্বর

  • আপডেট টাইম রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
  • ৫০০ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার বিকালে উপজেলা হল রুমে সম্মেলন উপলক্ষে প্রস্তুতি কমিটির আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শরীফ উদ্দিন তালুকদারের সভাপতিত্বে সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ মুশফিউল আলম আজাদ, আওয়ামী লীগ নেতা শেখ মুক্তার হুসেন বেনু, আব্দুল মতিন, হাবিবুর রহমান আজনু, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, মাসুকুর রহমান মাসুক, এডভোকেট মাহফুজ মিয়া, আমিরুল ইসলাম আলম,আলেয়া বেগম, ফজলে এলাহী ফরহাদ, ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, একরামুল মজিদ চৌধুরী সাকিল, শরিফুল আলম রনি প্রমুখ। এছাড়াও ৬টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকগন বক্তব্য রাখেন।
জানা গেছে, ২৬৮ জন কাউন্সিলরগণ নির্বাচিত করবেন সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। সর্বশেষ লাখাই উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ২০১৩ সালের মে মাসে অনুষ্ঠিত হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com