বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মোটরসাইকেল নিবন্ধনের ফি কমেছে ৪৩%

  • আপডেট টাইম রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
  • ৫৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মোটরসাইকেল নিবন্ধনের কর ও ফি ইঞ্জিনের ক্ষমতাভেদে ৩৩ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত কমিয়ে এনেছে বাংলাদেশ সড়ক যোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ- বিআরটিএ।
গতকাল বিআরটিএ’র এক প্রজ্ঞাপনে বলা হয়, ১০০ সিসির মোটরসাইকেল (জ্বালানি ছাড়া ওজন ৯০ কেজি) নিবন্ধনে এখন থেকে ১৩ হাজার ৯১৩ টাকার পরিবর্তে দিতে হবে ৯ হাজার ৩১৩ টাকা। আর ১০০ সিসির বেশি (জ্বালানি ছাড়া ওজন ৯০ কেজির বেশি) ক্ষমতার মোটরসাইকেলের ক্ষেত্রে নিবন্ধন ফি ২১ হাজার ২৭৫ টাকা থেকে কমিয়ে ১২ হাজার ৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ২০১৪ সালের ১ জানুয়ারি মোটরসাইকেল নিবন্ধনের ফি ৪০ শতাংশ বাড়ানো হয়েছিল। এরপর চলতি বছরের প্রথম দিন থেকে যানবাহনে রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট এবং বেতার তরঙ্গ শনাক্ত করার (রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন) ট্যাগ বাধ্যতামূলক করা হয়।
বিআরটিএ’র তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ১২ লাখ ৫১ হাজারের বেশি। আর মোটরসাইকেল চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে ৫ লাখ ২৪ হাজার ৮৮৫ জনকে। সরকার মোটরসাইকেলের নিবন্ধন ফি কমিয়ে আনার উদ্যোগ নেওয়ার পর গত সেপ্টেম্বরে বিষয়টি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়। এর ছয় মাস পর বিআরটিএ ফি কমানোর ঘোষণা দিলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com