বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯
  • ৫০০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহোচর, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী ও সাবেক এমপি দেওয়ান ফরিদ গাজীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ও স্থানীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপির প্রচেষ্ঠায় নবীগঞ্জ উপজেলার দিনারপুরে দিনব্যাপী বিনা মূল্যে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকালে উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া বাজারে “মোবাইল আই হসপিটাল আই এন সির” তত্ত্বাবধানে উক্ত ফ্রি চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধন করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সংরক্ষিত সদস্য পারভিন বেগম, সাংবাদিক এম এ মুহিত, মতিউর রহমান মুন্না, ছনি চৌধুরী, ইউপি সদস্য, শাহ জুবায়ের আহমেদ, আব্দুল আলী, শিলপু মিয়া, ছাত্রলীগ নেতা লিটন দেব প্রমুখ। পরে চক্ষু সেবা ক্যাম্প পরিদর্শন করেন সংসদ সদস্যসহ অন্যান্যরা। উক্ত চক্ষু সেবা ক্যাম্পে দিনব্যাপী প্রায় দুইশতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com