বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে পেঁয়াজের দোকানে অভিযান ॥ ৪ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯
  • ৫২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌর শহরে পেঁয়াজের দোকানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত। এসময় দুইটি দোকানকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বেশ কয়েকটি পেঁয়াজের গুদাম তল্লাসী করা হয়। রোববার (১৭ নভেম্বর) বিকেলে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযান পরিচালনাকালে স্টেশন রোডের বিপ্লব পালের দোকানে এমুনিয়া ক্যামিক্যাল পাওয়ায় ২ হাজার টাকা ও প্রেসক্লাব রোডে আবিদুর রহমানের দোকানে পেঁয়াজের মূল্য তালিকা না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই দিনে দাউদনগর বাজার রেল গেইট ঘেষা উভয় পাশে ছয়টি দোকান থাকায় শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কে চলাচলরত ছোট বড় যানবাহনের চালকরা ট্রেনের আসা-যাওয়া দেখতে পারেননি। তাই দুর্ঘটনা এড়াতে দোকানগুরো উচ্ছেদ করা হয়েছে। গত ১২ নভেম্বর নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান শায়েস্তাগঞ্জে জেএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান। এসময় রেল গেইট ঘেষা দোকান ঘরের ব্যবসায়ীদের নিজ দায়িত্বে সরে যাবার নিদের্শ দেন। পরে ডিসির নির্দেশনা পেয়ে রোববার অভিযানে নামেন ইউএনও।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারি মোঃ উস্তার মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com