মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে মোহনা টেলিভিশনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ৭০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে মোহনা টেলিভিশনের ১০ বছর পর্দাপন প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে এবং মোহনা টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, হবিগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মখলিছুর রহমান উজ্জল, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ মাসুক আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর খোকন, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ রাসেল চৌধুরী, সাবেক সভাপতি আবু ছালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী, প্রদীপ দাশ সাগর, বর্তমান সহ-সভাপতি শাকিল চৌধুরী, সাধারণ এসএম সুরুজ আলী, সাবেক সাধারণ সম্পাদক শ্রীকান্ত গোপ প্রমূখ। উপস্থিত ছিলেন সাংবাদিক জুয়েল চৌধুরী, মোঃ কাউছার আহমেদ, আব্দুর রউফ সেলিম, নায়েব হোসাইন, শাহ আলম, এম সজলু, কাজী মিজানুর রহমান, টিপু মিয়া, ব্যাংকার আনোয়ার হোসেন, ব্যবসায়ী আবু সালেহ, মানিক মিয়া। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটেন অতিথিবৃন্দ। পরে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com