বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ১০ নভেম্বর, ২০১৯
  • ৪৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই থানা পুলিশ অভিযান চালিয়ে অর্থ-আত্মসাত এর অভিযোগের মামলায় ১ বছরের সশ্রম কারাদন্ড ও ৬ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আলীমুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত মোঃ আলীমুল ইসলাম লাখাই থানাধীন ভাদিকারাস্থ চাঁনপাড়া এলাকার কালা মিয়ার পুুত্র। পুলিশ সূত্রে জানা যায়, আলীমুল ইসলাম এর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের মামলার ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৬ লক্ষ টাকার সাজা পরোয়ানা রয়েছে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল ইসলামের দিক নির্দেশনায় (ওসি) তদন্ত অজয় চন্দ্র দেব এর নেতৃত্বে এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন, লোকেশ দাশসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ভাদিকারাস্থ চাঁনপাড়া এলাকার থেকে আটক করেন। এ ব্যাপারে লাখাই থানার ওসি মোঃ সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com