বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে মার্বেল ফ্যাক্টরী স্থাপনের বিরুদ্ধে অভিযোগ ॥ পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৫৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর চারু সিরামিক্স ইন্ডাস্ট্রির বিরুদ্ধে এলাকাবাসী অভিযোগ দায়ের করেছে। লিখিত অভিযোগে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজিবাজার এলাকায় চারু সিরামিক্স ইন্ডাস্ট্রি লিমিটেড নামে কারখানা প্রতিষ্টার করা হয়। জন জীবন হুমকীর সম্মুখীন হতে পারে ওই এলাকার ২৫০টি পরিবারের। চলতি বছরে চারু সিরমিক্স ইন্ডাষ্ট্রি নতুন করে আরেকটি মার্বেল ফ্যাক্টরি স্থাপনের কাজ শুরু করে। নির্মিতব্য মার্বেল ফ্যাক্টরি শব্দ দোষণ থেকে বাঁচতে পার্শ্ববর্তি আবাসিক এলাকার বাসিন্দাগন গত ২০ অক্টোবর গণস্বাক্ষর করে পরিবেশ ও বন মন্ত্রনালয়সহ স্থানীয় প্রসাশন ও জনপ্রতিনিধি বরাবররে একটি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের একটি প্রতিনিধিদল সরেজমিনে মার্বেল ফ্যাক্টরি পরিদর্শন শেষে নির্মিতব্য ফ্যাক্টরি স্থাপনে নিষেধ করেন।
এ ব্যাপারে চারু সিরামিক্স ইন্ডাষ্ট্রির এডমিন আব্দুল বাতেন ও জিএম কামাল উদ্দিনের সাথে ফোনে যোগাযোগ করা হলে ঊর্ধতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত কোন মন্তব্য করতে পারবেন না জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com