বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

টাকা পাওনা নিয়ে শহরে দুই পান ব্যবসায়ীর বিরোধ নিষ্পতি করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম

  • আপডেট টাইম শনিবার, ২ নভেম্বর, ২০১৯
  • ৫৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ টাকা পাওয়া নিয়ে দুই পান ব্যবসায়ীর বিরুদ্ধে নিষ্পতি করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম। গতকাল তিনি তার কার্যালয়ে উভয় পান ব্যবসায়ীসহ নেতৃবৃন্দের নিয়ে বৈঠক করে এ বিরোধ নিষ্পতি করে দেন। অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার হরিণাকুন্ডু মসজিদপাড়ার মোঃ জাফর আলীর ছেলে পান ব্যবসায়ী মোঃ হাসেম মিয়ার কাছ থেকে হবিগঞ্জ চৌধুরী বাজারে লোকনাথ পান আড়তের মালিক মতিলাল রায় সরবরাহ করতো। দীর্ঘদিন পান সরবরাহ করায় ফলে হাসেম মিয়া মতিলাল রায়ের কাছে ৪ লাখ ২৯ হাজার টাকা পাওনা ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে মতিলাল রায় হাসেম মিয়া পাওনা টাকা না দেয়ায় হাসেম মিয়া পুলিশ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এ প্রেক্ষিতে পুলিশ সুপার এ বিষয়টি নিস্পতি করতে অতিরিক্ত পুলিশ সুপারকে নির্দেশ দেন। এ প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ দুই ব্যবসায়ীসহ ব্যবসায়ী সংগঠনের নেতাদের নিয়ে গতকাল রাত কার্যালয়ে বৈঠকে বসেন। বৈঠকে প্রমানিত হয় হাসেম মিয়া মতিলাল রায়ের কাছে উল্লেখিত টাকা পান। তিনি ওই টাকা ২০২০ সালে ফের্রুয়ারীর ২৮ তারিখ দেয়ার জন্য অঙ্গিকার করেন। অন্যথায় পাওনাদার তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করলে তার কোন আপত্তি থাকিবে না।
বৈঠকে হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির (ব্যকস্) সভাপতি মোঃ শামছুল হুদা, পান ব্যবসায়ী সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com