বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জাতীয় যুব দিবস উপলক্ষে বানিয়াচঙ্গে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ২ নভেম্বর, ২০১৯
  • ৫২৮ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ ‘‘দক্ষ যুব গড়ছে দেশ,বঙ্গবন্ধু’র বাংলাদেশ’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় বানিয়াচঙ্গেও জাতীয় যুব দিবস -২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে বানিয়াচং উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠ থেকে বর্ণাঢ্য একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীর পরপরই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ছাইফুল আলম এর সভাপতিত্বে ও যুব উন্নয়ন অফিসের ক্রেডিট সুপারভাইজার মহি উদ্দিন আগা খান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রাম অফিসার সুবিনয় পাল, হবিগঞ্জ এক্সপ্রেস এর সিনিয়র স্টাফ রিপোর্টার ও দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মখলিছ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আশরাফ চৌধুরী বাবু। আলোচনা সভা শেষে ৫জন যুবদের মাঝে ৩ লক্ষ টাকার যুব ঋণের চেক হস্তান্তর করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com