রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে চিরনিন্দ্রায় শায়িত হলেন লিটন আলী সরদার

  • আপডেট টাইম শনিবার, ২ নভেম্বর, ২০১৯
  • ৫১৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা তজমুল আলী সরদারের ছোট ভাই কুূর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের বাসিন্দা মোঃ লিটন আলী সরদার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। গতকাল শুক্রবার সকাল ৯.৫৫ মিনিটে তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি…. রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত দুরাগ্য ব্যধিতে ভুগছিলেন। শুক্রবার বাদ আসর মরহুমের বাড়িতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে। এতে অংশগ্রহণ করেন, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মুসা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, সাবেক চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, বাসদ নেতা চৌধুরী ফয়সল শোয়েব, নবীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি আলী হাছান লিটন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মিঠু সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন সহ এলাকার হাজারো মানুষ। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, ৪ ভাই, ৬ বোন ২ মেয়ে, ১ ছেলে এবং স্ত্রী সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com