বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটের কুখ্যাত ডাকাত কালা গ্রেফতার ॥ পূর্বাঞ্চলে স্বস্তি

  • আপডেট টাইম সোমবার, ৫ মে, ২০১৪
  • ৪৫১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার পূর্বাঞ্চলের ত্রাস ৫৪ মামলার আসামী কুখ্যাত ডাকাত কালা বাহিনীর প্রধান কালা মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এস আই আবু আব্দুল্লা জাহিদের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার রাণীগাঁও বাজারে অভিযান চালিয়ে উপজেলার পূর্বাঞ্চলের ত্রাস কুখ্যাত ডাকাত ৫৪ মামলার আসামী কালা মিয়াকে গ্রেফতার করে। রবিবার দুপুরে গ্রেফতারকৃত কালা মিয়াকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কালা বাহিনীর প্রধান কালা চুনারুঘাট উপজেলার হাকাজুরা গ্রামের ফটিক মিয়ার ছেলে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত কালা উপজেলার পূর্বাঞ্চলের সংরক্ষিত বনাঞ্চলের গাছ পাচার, ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তার গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তির নিশ্বাস ফিরে এসেছে। তার বিরুদ্ধে খুন খারাপী, পুলিশ ও ফরেস্ট এস্ল্টসহ বিভিন্ন অপরাধে ৫৪টি মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com