বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে শ্যামলী আবাসিক এলাকায় মহাকাল সংসদের কালীপূজা উদযাপন

  • আপডেট টাইম বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ৬১১ বা পড়া হয়েছে

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের মন্ডপে গত রবিবার রাতে শ্রী শ্রী কালীপুজা অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জের ঐতিহ্যবাহী মহাকাল সংসদের উদ্যাগে ধানসিড়ি এলাকায় কালীপুজা উপলক্ষে এক ঝমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সংসদের সভাপতি নীলকণ্ট দাশ সামন্ত নন্টির সভাপতিত্বে এবং উপদেষ্টা নির্মলেন্দু দাশ রানা এবং সাধারণ সম্পাদক যুব দাশের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডঃ গতি গোবিন্দ দাশ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, গোবিন্দ জিউড় আখড়া কমিটির সাধারণ সম্পাদক বিধান ধর, ইসকনের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর যুবরাজ গোপ, প্রবাসী দুলাল চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল হোসেন বেলাল, ইউপি সদস্য সুজিত দাশ, উৎপল চৌধুরী পান্না, শিক্ষক সজল দাশ, ব্যবসায়ী সুজিত বনিক প্রমুখ। এ সময় মহাকাল সংসদের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক ঝমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন, সিলেটের ফোক সম্্রাজ্ঞী লাভলী দেব, মৌ দেব, বন্যা, বাউল শিল্পী প্রানকৃষ্ণ ঘোষসহ অন্যান্য শিল্পীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে আগত শিল্পীবৃন্দ হাজারো দর্শক শ্রোতাকে মাতিয়ে তোলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com