বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে সাংবাদিক হাছান আলীর বড় ভাইর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯
  • ৫৪৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাট উপজেলার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও ২৫ বছর ক্লাবের সাবেক সাধরণ সম্পাদক, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ হাছান আলীর বড় ভাই মোঃ নুর আলী মিয়া গত ২৬ অক্টোবর শনিবার বিকাল ৫টায় উপজেলা উবাহাটা ইউনিয়নের কেউন্দা গ্রামের সরকার বাড়ির নিজ বাস ভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না …….. রাজিউন)। মৃত্যু কালে তিনির বয়স ছিল ৯০ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাত-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। ২৭ অক্টোবর রবিবার দুপুর ২টায় ঐতিহ্যবাহী কেউন্দা জামে মসজিদ ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে কেউন্দা গ্রামে মরহুমের পারিবারিক কবর স্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। মরহুম নুর আলী মিয়া স্ত্রী উবাহাটা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রজব আলীর চাচাতো বোনের জামাই। নুর আলী মিয়া মৃত্যুতে বিভিন্ন মহলের গভীর শোক প্রকাশ করেছেন। তারা হলেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খোয়াই এর সম্পাদক ও প্রকাশক শামীম আহছান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক প্রতিদিনের বানী এর সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শাবান মিয়া, প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা সংবাদিক ফোরাম এর সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ সমাচার এর ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুল হাছান, সিনিয়র সহ সভাপতি আব্দুল মুহিত চৌধুরী, রিপোর্টাস ইউনিটি সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সাংবাদকি ফোরাম এর সভাপতি খন্দকার মোঃ আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মনজুরুল হক, সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, মীর আব্দুল কাইয়ূম, মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ শফিক আহমেদ চিশ্তী শফি, উবাহাটা ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ এজাজ ঠাকুর প্রমুখ। বিবৃতি দাতারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সম্ভপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com