বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

  • আপডেট টাইম রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯
  • ৬৮০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ পুলিশের সঙ্গে কাজ করি, মাদক জঙ্গী সন্ত্রাসমুক্ত দেশ গড়ি, এই শ্লোগানকে সামনে রেখে নবীগঞ্জে পালিত হয়েছে “কমিউনিটি পুলিশিং ডে”। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে নবীগঞ্জ থানা পুলিশের আয়োজনে বিশাল বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথমে র‌্যালীটি শহরের প্রধান সকল সড়ক প্রদক্ষিন করে পরে থানা প্রাঙ্গনে র‌্যালী শেষে আলোচনা সভায় যোগ দেন। থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমানের সভাপতিত্বে এস আই সমীরণ চন্দ্র দাশ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য গাজী মোঃ শাহনওয়াজ মিলাদ। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, আলী আহমদ মুসা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রিজভী আহমদ খালেদ, প্যানেল উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ, পৌর আওয়ামীলীগ সাংগঠনিক ওহি দেওয়ান চৌধুরী প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সদস্য, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে থানা পুলিশের আয়োজনে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। র‌্যালীতে নবীগঞ্জ হোমল্যান্ড স্কুল, নবীগঞ্জ জে,কে মডেল সরকারী উচ্চ বিদ্যালয়, হীরা মিয়া গার্লস হাই স্কুলের শতাধিক ছাত্রীরা অংশগ্রহন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com