বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কৃতি শিক্ষার্থী ও দুঃস্থদের মাঝে আশার আর্থিক সহায়তা প্রদান

  • আপডেট টাইম শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৫৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও দরিদ্র অসুস্থদের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা প্রদান করে এনজিও আশা। ডিভিশনার অফিসার সাজেদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও ব্রাঞ্চ ম্যানেজার সৈয়দ আমজাদ হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ সামছুজ্জামান। অন্যান্যের মাঝে বক্তৃতা করেন আশার পরিচালক এএসএম তৌহিদ, অধ্যাপক ইকরামুল ওয়াদুদ প্রমূখ। অনুষ্ঠানে ৯ জন কৃতি শিক্ষার্থীকে ৯৯ হাজার টাকা ও ৬ জন অসুস্থ দুঃস্থের মাঝে ৩৯ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com