বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মহানবী (সঃ) কে অবমাননার প্রতিবাদে নবীগঞ্জে হেফাজতের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৫৩৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আল্লাহ্ ও রাসুল (সঃ) কে নিয়ে কটুক্তি করায় ও ভোলায় তাওহীদি জনতার মিছিলে পুলিশের নির্বিচারে গুলি বর্ষণ করে মুসল্লী হত্যার প্রতিবাদে এবং বিশ্ব নবীকে কটাক্ষ কারীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে হেফাজতে ইসলাম বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গতকাল বাদ জুমাআ নবীগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা হেফাজতের আমীর মাওলানা শায়খ কাজী হারুনুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী ফয়সল আহমদ তালুকদার এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন মাওলানা শায়খ রুহুল আমীন, হাফিজ খালেদ সাইফুল্লাহ খাঁন, মাওলানা শাহ আলম, মুফতী সিদ্দিকুর রহমান চৌধুরী, মাওলানা আব্দুস শহিদ, মুফতী মাহবুবুর রহমান, মাওলানা শায়খ আব্দুর রক্বীব হক্কানী প্রমুখ।
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আলহাজ্ব শায়খ আব্দুল মান্নান, মাওলানা মুজাহিদ আহমদ, মাওলানা শেখ ওয়াজিদ আলী, মাওলানা রাফী উদ্দিন জালালী, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী, মাওলানা লোকমান আহমদ, হাফিজ নজমুল হুদা, মাওলানা ইমরান আহমদ, হাফিজ শাহ্ জুবায়ের আহমদ, মাওলানা রুহুল আমীন, আব্দুল মান্নান।
উক্ত প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে দলমত নির্বিশেষে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলিম জনতা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com