মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জ সদর উপজেলার ৩৮ স্কুলে নলকূপ ও বেঞ্চ বিতরণ করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ৫৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগভীর নলকূপ ও বেঞ্চ বিতরণ করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাখাওয়াত হাসান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়া উদ্দিন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী, আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়াল তালুকদারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগভীর নলকূপ এবং ১৮টিতে ১শ’২০ জুড়া বেঞ্চ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার সারাদেশে একযোগে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিভুক্ত করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কোন সরকার শিক্ষাক্ষেত্রের উন্নয়ন করতে পারেনি। এখন প্রত্যন্ত অঞ্চলের পরিবারের সন্তানরাও উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে। এতেই প্রমাণ হয় বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com