বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে বিপুল পরিমান ভারতীয় মদ ও আতশবাজি আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯
  • ৫৮০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার সোনাই ব্রীজের নিচ থেকে বিপুল পরিমান ভারতীয় মদ ও আতশবাজি আটক করেছে থানা পুলিশ। বুধবার রাত প্রায় ১০টার দিকে জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ’র তথ্য মতে সহকারি পুলিশ সুপার (মাধবপুর সার্কেল)’র নেতৃত্বে থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামানসহ একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করে তল্লাশী চালিয়ে ১৮০ বোতল ভারতীয় মদ ও বিপুল পরিমাণ আতশবাজি জব্দ করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকার মাঝিসহ ৪/৫ জন চোরাকারবারি পানিতে ঝাপ দিয়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত মদ ও আতশবাজি আনুমানিক মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।
থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান জানান, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ পিপিএম বিপিএম’র তথ্য মতে অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত মদ ও আতশবাজি উপজেলার শ্রীধরপুর গ্রামের হাদিস মিয়ার ছেলে কুখ্যাত মাদক সম্র্রাট কাউসারের। তার সহযোগি একই গ্রামের নৌকার মাঝি আপন মিয়াসহ অজ্ঞাত ৪/৫ নৌকায় করে ভারতীয় মদ ও আতশবাজি একটি চালান মাধবপুরে নিয়ে আসছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com