বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বাহুবলে আইন-শৃংখলা কমিটির বিশেষ সভা

  • আপডেট টাইম বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
  • ৪৬২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী শাহনওয়াজ মিলাদ গাজী বলেছেন, সড়ক-মহাসড়কে বেশীর ভাগ দুর্ঘটনা ঘটে অপ্রাপ্ত বয়ষ্ক চালক, নির্ঘম গাড়ি চালনা, দ্রুত গতিতে ওভারটেকিং এবং ট্রাফিক আইন না মানার করণে। সড়ক দুর্ঘটনা রোধ করতে এসব অরাজকতা বন্ধ করতে হবে। ট্রাফিক সিগন্যাল লংঘন, ফিটনেসবিহীন গাড়ি চালনা, ওভারটেকিং-এর বিরুদ্ধে কঠোর হতে হবে। তিনি বলেন, মহাসড়কে বেশির ভাগ দুর্ঘটনাই ঘটছে ট্রাক চালকদের নির্ঘুম গড়ি চালনার কারণে। এসব বিষয়ে মালিক, চালকসহ অংশিজনদের সচেতন হতে হবে। তিনি গতকাল সকাল সাড়ে ১১টায় অফিসার্স ক্লাবে জাতীয় নিরপদ সড়ক দিবস উপলক্ষে বাহুবল উপজেলা প্রশাসন আয়োজিত বিশেষ আইন-শৃংখলা সভায় প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, সহকারী কমিশনার (ভূমি) হিমেল রিচিল, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুন নূর মানিক, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাস, মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, চেয়ারম্যান সামছুদ্দিন তারা মিয়া, সাইফুদ্দিন লিয়াকত, অধ্যক্ষ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি নীহার রঞ্জন দেব, আনসার ভিডিপি অফিসার রানা বণিক, সাবেক চেয়ারম্যান শাহ আহমেদ আওলাদ, মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, হাইওয়ে পুলিশের এসআই নজরুল ইসলাম, হুমায়ূন রশিদ জাবেদ, উপজেলা ইঞ্জিনিয়ার আনিসুর রহমান, যুব উন্নয়ন অফিসার হোসেন শাহ, সাংবাদিক সোহাইল আহমেদ, ড্রাইভার আব্দুল গফ্ফার চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com