বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯
  • ৪৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘আসুন সম্পদ ও ফসল রক্ষায় সম্মিলিত ভাবে ইঁদুর নিধন করি’ শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে ইঁদুর নিধন অভিযান ২০১৯ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নিমতলা প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তমিজ উদ্দিন খানের সভাপতিত্বে এবং অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ-সংরক্ষণ) মোস্তফা ইকবাল আজাদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার। বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) আতিকুল হক, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. জালাল উদ্দিন সরকার, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি আলমগীর খান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা রূপক কুমার দাস, পুরস্কারপ্রাপ্ত কৃষক জহুর আলী, মোরশেদ মিয়া প্রমূখ। সভায় বক্তারা বলেন- ইঁদুর জাতীয় শক্র। ইঁদুর কৃষকদের যেমন ফসল বিরাট একটি অংশ বিনষ্ট করে। তেমনি সরকারের অনেক সম্পত্তিরও ক্ষতি সাধন করছে। তাই আমাদের সম্মিলত ভাবে ঈঁদুর নিধন করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com