বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের খলকু চৌধুরী অসুস্থ সুস্থতা কামনায় দোয়া মাহফিল

  • আপডেট টাইম রবিবার, ৪ মে, ২০১৪
  • ৬৪০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের ফুটারমাটি গ্রামের আল-ইসলাহ নেতা খলকু আহমেদ চৌধুরী অসুস্থ হয়েছেন। দীর্ঘ দিন যাবত নাসারন্দ্রে মাংশ বেড়ে যাওয়ায় তিনি শ্বাস কষ্টে ভূগছিলেন। তাঁর সুস্থতা কামনা করে গত ২৫ এপ্রিল শুক্রবার ফুটারমাটি জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করেন তার বাবা-মা । গত ২৮ এপ্রিল সিলেট নিরাময় পলি ক্লিনিকে চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয় এবং ঐ রাতে ১১ টায় নাক কান গলা সার্জারী বিশেষজ্ঞ ডাক্তার নুরুল হুদা নাঈম তাঁর নাকে অপারেশন করেন। এসময় তাঁর চিকিৎসার খবর নিতে বার বার মোবাইল ফোনে যোগাযোগ করেন বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী মছনু আহমদ চৌধুরী ও ইউরোপ এন‘টিভির হেড অফ মিডল্যান্ডস প্রতিনিধি ফারছু আহমদ চৌধুরী। বর্তমানে তিনি সুস্থ থাকলে ও তাকে দেখার জন্য আগামীকাল দেশে আসছেন খলকু চৌধুরীর চাচা‘ বার্মিংহাম পশ ইন্টারন্যাশনাল লিংকের স্বত্বাধিকারী, ইউরোপ এন‘টিভির বার্মিংহাম প্রতিনিধি ছোটন চৌধুরী। তাছাড়া ও তাহার অসুস্থতার খবর পেয়ে হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নাহিজ মোহাম্মদ গভীর দুঃখ প্রকাশ করেন ও মোবাইল ফোনে তাকে সান্ত্বনা দেন। খুব অল্প সময়ে আল-ইসলাহ নেতা খলকু চৌধুরী তার নিজ গ্রামের মানুষের কাছে মায়া মমতায় মিশে যায়। বার বার ছাত্র ছাত্রীরা ও আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহ পাড়া প্রতিবেশীরা এমনকী বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা ছুটে আসছেন তাকে দেখার জন্য। তার তত্ত্বাবধানে গ্রামের ৪০ জন শিশু কিশোর লেখাপড়া করছে। পুরাপুরি সুস্থ হয়ে উঠার জন্য ওইসব শিশু কিশোর ও তাদের অভিভাবকরা দোয়া প্রার্থণা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com