বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে জাতীয় মহিলার পার্টির নেত্রীকে ইভটিজিং ॥ বখাটেদের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯
  • ৫৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলা জাতীয় মহিলার পার্টির সভাপতি হাসিনা আক্তার শিপাকে ইভটিজিং করার অপরাধে বখাটেদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ১০ অক্টোবর এ মামলাটি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী এ মামলাটি দায়ের করেন জাপা নেত্রী হাসিনা আক্তার শিপা। তিনি বাহুবল উপজেলা সদরের সাতপাড়িয়া গ্রামের ইমরান হোসেনের স্ত্রী।
মামলার আসামীরা হলেন-বড়ইউড়ি গ্রামের মৃত নছর উদ্দিনের ছেলে মতিন মিয়া ও একই গ্রামের মৃত জয়ফর উল্লাহ’র ছেলে সফিক মিয়া। মামলা বিবরণে জাপা নেত্রী হাসিনা আক্তার শিপা উল্লেখ্য করেন বিগত উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতিক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। নির্বাচনে তিনি সামান্য ভোটে পরাজিত হন। তাঁর নির্বাচনে আসামীরা বিরোধীতা করলেও তিনি বিপুল ভোট পান। নির্বাচনে পরে আসামীরা তার ক্ষতি করার ষড়যন্ত্রে লিপ্ত থাকে। আসামীরা তাকে রাস্তায় ফেলেই কু-ইঙ্গিত ও অশ্লীল ভাষায় কথা বার্তা বলে। কিন্তু মান সম্মানের ভয়ে তিনি তাদের জ¦ালাতন নিরবে সহ্য করে যান।
এ ব্যাপারে বখাটেদের আত্মীয় স্বজনদের কাছে কোন নালিশ করেননি তিনি। গত ৫ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে বাহুবল বাজারের বিউটি পালারের দোকান থেকে তিনি বাড়িতে ফেরার পথে সুপ্রিয় হোটেলের সামনে পূর্ব থেকে উৎপেতে থাকা বখাটে মতিন মিয়া ও সফিক মিয়াসহ অজ্ঞাত আসামীরা তাকে ঝাপটে ধরে বেধড়ক মারপিট শুরু করে। এক পর্যায়ে আসামীরা তার তল পেটে লাতি মারতে থাকে। এতে তিনি রক্তাত হয়ে মাটিতে পড়ে যান। এ সময় তিনি শোর চিৎকার করলে আশ-পাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করেন। পরে গুরুতর অবস্থায় তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বখাটেদের নির্যাতনের শিকার হয়ে ১০ অক্টোবর এ মামলাটি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করেন তিনি। মামলার শুনানী শেষে বিজ্ঞ আদালতের ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধান মামলাটির তদন্তের জন্য সিনিয়র সহকারি পুলিশ সুপার (বাহুবল সার্কেল) কে দায়িত্ব প্রদান করেন। মামলার বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট আবু নাঈম মোঃ শিবলী খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com