বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ॥ ২ ভাই মিলে মা-বোনকে কুপিয়ে জখম

  • আপডেট টাইম শনিবার, ১২ অক্টোবর, ২০১৯
  • ৭৩৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাই মিলে মা-বোনকে কুপিয়ে জখম করেছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার রানীগাঁও ইউনিয়নের বাগুলা গ্রামে এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, ওই গ্রামের সুন্দর আলীর স্ত্রী ছুকেরা খাতুন (৫০) ও তার মেয়ে রুজিনা আক্তার (২৫)। অভিযুক্ত দুই ভাই হলেন-তারা মিয়া (৩২) ও চাঁন মিয়া (৪০)।
আহত ছুকেরা খাতুন ও রুজিনা আক্তার জানান, দীর্ঘদিন ধরে মায়ের সাথে ছেলে তারা মিয়া ও চাঁন মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সকাল ১০টার দিকে ছোট বোন রুজিনা আক্তারের সাথে তারা মিয়া ও চাঁন মিয়ার কথাকাটাকাটি হয়। এ সময় মা ছুকেরা খাতুন তাদেরকে বাধা দিতে গেলে তারা মিয়া ও চাঁন মিয়া তার মা ছুকেরা খাতুনের মাথায় কুপিয়ে ও বোন রুজিনা আক্তারের সারা শরীরে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। এ ব্যাপারে মা ছুকেরা খাতুন বাদী হয়ে ৪ জনকে আসামী করে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আসামীরা হলেন-তারা মিয়া (৩২), চাঁন মিয়া (৪০), তারা মিয়ার স্ত্রী হেলেনা খাতুন ও চাঁন মিয়ার স্ত্রী খাদিজা খাতুন। এ ঘটনায় চুনারুঘাট থানার পিএসআই মুহাম্মদ মুসলিম বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com