বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে আকবর মেম্বারের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে সভা

  • আপডেট টাইম শনিবার, ৩ মে, ২০১৪
  • ৫২৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ৬নং সদর ইউনিয়নের মেম্বার আকবর মিয়াসহ ৫ জনের উপর থেকে মামলা প্রত্যাহারের দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার দূর্গাপুর মধ্যবাজারে এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি পিপি এডভোকেট আকবর হোসেন জিতু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রজব আলী, আনোয়ার আলী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ও উবাহাটা ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, এডঃ শামছুল হক, উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক কে এম আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মীর ছায়েব আলী মেম্বার, দূর্গাপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার, প্রফেসর আবু নাসের, আলোর পথে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকছুদ আলী, জিকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি উস্তার আলী, সুফি মিয়া মেম্বার, ওয়াহেদ আলী মেম্বার, জাহির মিয়া, হাজী আব্দুল মালেক, চান্দে আলী মেম্বার, ফজলুল হক তালুকদার কাজল, তাজুল ইসলাম, মীর মনসুর প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, অনতি বিলম্বে বানিয়াচংয়ের ডাকাত মোস্তাফিজুর রহমান রাজু কর্তৃক আকবর মেম্বারসহ ৫জনের উপর দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান। মামলা প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলে বক্তারা হুসিয়ারী দেন। প্রতিবাদ সভায় এলাকার সর্বস্থরের শত শত মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com