বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে সিএনজি উল্টে ৬ জন আহত

  • আপডেট টাইম শনিবার, ৩ মে, ২০১৪
  • ৪৪৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে সিএনজি উল্টে ৬জন আহত হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে চুনারুঘাটে বাইপাস সড়কে কৃষ্ণপুর কবরস্থানের নিকট দুর্ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- মিরাশী ইউনিয়নের গাতাবলা বাজারের সিএনজি স্ট্যান্ড থেকে চুনারুঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সিএনজিটি উল্লেখিত স্থানে পৌছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সিএনজিটি উল্টে ধানের জমিতে পড়ে যায়। এতে আহত হয় ৬ জন। আহতরা হল আব্দুস সহিদ (৫৫), ইনতাজ আলী (৫০), মিরাশী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত ছাত্রলীগের সভাপতি হৃদয় সূত্রধর নিপু (২২), আবুল কালাম (২০), জুনাঈদ (১৭) ও ব্র্যাক সেবিকা পূর্ণিমা সূত্রধর (১৭)। তাদেরকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। জনতা সিএনজিসহ চালককে আটক করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com