মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাট পৌরসভার রিক্সা সমিতির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯
  • ৫০৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার রিক্সা সমিতির নব গঠিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর। পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন সামসুর সভাপতিত্বে ও চুনারুঘাট প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চুর পরিচালায় এতে বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, পৌর কাউন্সিলর মর্তুজ সরদার, রিক্সা সমিতির উপদেষ্টা মোঃ আলাউদ্দিন, ব্যবসায়ী নেতা সাজিদুল ইসলাম, রিক্সা সমিতির সভাপতি বাগবাড়ি গ্রামের মোঃ আঃ রউফ মিয়া ও উত্তর বড়াইল গ্রামের সেক্রেটারি জয়নাল মিয়া সহ রিক্সা সমিতির নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com