মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

লাখাইয়ে সংঘর্ষে আহত ১০

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৮২২ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার সনতোষপুর গ্রামে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪ টায় ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে সুরেশ দাস (৪০), প্রসনজিৎ দাস (২০), সন্ধ্যা রাণী দাস (৩৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্যান্য জনকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে ওই গ্রামের অমৃত দাস ও মাদব দাসের লোকজনের মাঝে টিক্কা হাওরে মাছ ধরা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় ১০ জন অহত হয়।
লাখাই থানার ওসি সাহিদুল ঘটনাটি নিশ্চিত করে বলেন বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com