মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জের রাজমিস্ত্রী ঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৯৮ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের ইকবাল হোসেন (১৮) নামে এক রাজমিস্ত্রী ঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। ইকবাল উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামলীপাড় গ্রামের নিব্বর আলীর পুত্র। নিহতের পিতা নিব্বর আলী জানান, তার ছেলে ইকবাল হোসেন বিগত প্রায় এক বছর ধরে ঢাকার আনোয়ারা থানার খটকাপাড়া নামক স্থানে রাজমিস্ত্রীর কাজ করতো। গতকাল বৃহস্পতিবার সকালে বিল্ডিং এর কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের মেইন তারের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে লাশবাহী এ্যাম্বুলেন্স ঢাকা থেকে নিজ বাড়ি লামলীপাড় গ্রামে এসে পৌছলে তার মা বাবাসহ আত্মীয়-স্বজনদের কান্নায় আকাশ ভারী হয়ে উঠে। রাতেই নামাজে জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তাকে দাফন করা হয়। সংশ্লিষ্ট বিল্ডিংএর ঠিকাদার জুয়েল মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com