মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বিক্ষোভ ও সমাবেশে আল্লামা তাফাজ্জুল হক ॥ কাশ্মীরে মুসলিম নির্যাতন বন্ধ না হলে ভারত টুকরো টুকরো হয়ে যাবে

  • আপডেট টাইম শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৬৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ অনতিবিলম্বে কাশ্মিরে মুসলিম নির্যাতন বন্ধ না হলে ও তাদের স্বায়ত্বশাসন ফিরিয়ে না দিলে ভারত টুকরো টুকরো হয়ে যাবে বলে হুশিয়ারী উচ্চারণ করেছেন জমিয়তের সিনিয়র সহ-সভাপতি ও হবিগঞ্জ জেলা সভাপতি, শাইখুল হাদিস আল্লামা হাফেজ তাফাজ্জুল হক হবিগঞ্জী দা.বা.। গতকাল শুক্রবার বাদ জুমা কাশ্মিরে মুসলিম নির্যাতন বন্ধ ও তাদের স্বায়ত্বশাসন ফিরিয়ে দেয়ার দাবীতে জেলা জমিয়তের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী বিশাল সমাবেশে তিনি উক্ত হুশিয়ারী উচ্চারণ করেন। জুমার পূর্বে ও পরে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা নূরুল হেরা মসজিদ চত্বরে জড়ো হতে থাকেন। বাদ জুমা আল্লামা হবিগঞ্জীর নেতৃত্বে বিশাল মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নুরুল হেরা চত্বরে পথসভায় মিলিত হয়।
জেলা জমিয়ত সেক্রেটারী মুফতী সিদ্দীকুর রহমান চৌধুরীর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়ত অন্যতম সহ-সভাপতি, আল্লামা আব্দুর রব ইউসূফী, মাওঃ শামছুল হক সাদী, শাইখ মাও. মুখলিছুর রহমান, মাও. আব্দুল জলিল ইউসূফী, মুফতি আব্দুল হান্নান, মাওঃ রুহুল আমীন, মাওলানা আব্দুল করিম আজহার, মাওলানা শিব্বির আহমদ, মাওঃ আব্দুল ওয়াদুদ, মুফতি আব্দুল হক, মাওঃ আব্দুল হামিদ খান, মাওঃ আসাদ আহমেদ, মাওঃ তৈয়বুর রহমান প্রমূখ। এ সময় জেলা জমিয়ত, যুব ও ছাত্র জমিয়তের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে কাশ্মিরের মুসলমানদের মুক্তি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com