বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে বিশেষ কায়দায় মাদক পাচার ॥ আটক দুই

  • আপডেট টাইম শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫১১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর এলাকা থেকে মোটরসাইকেলের সিটের নিচে করে ভারতীয় ফেন্সিডিল পাচারের সময় টহলরত বর্ডার গার্ড ব্যাটালিয় ‘র (বিজিবি) হাতে দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধর্মঘর-মোহনপুর রাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বি-বাড়ীয়া জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে জামাল মিয়া (৪০) ও একই গ্রামের মৃত কাজী ফাইজুর রহমানের ছেলে কাজী শরিফুল ইসলাম (২৬)। ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশিদ পিএসসি জানান, ধর্মঘর বিওপির নায়েক শহিদুল ইসলামসহ একদল বিজিবি মোহনপুর সীমান্ত থেকে ধর্মঘর বাজারে আসার পথে ধর্মঘর-মোহনপুর রাস্তায় উল্লেখিত দুই মোটর সাইকেল আরোহীকে সন্দেহজনকভাবে আটক করেন। পরে তাদের বহনকারী মোটর সাইকেল তল্লাশি করে সিটের নিচে লুকিয়ে রাখা ৪১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com