মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সৌদি থেকে নির্যাতিত হয়ে দেশে ফিরলেন হবিগঞ্জের ২ নারী

  • আপডেট টাইম শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভাগ্য পরিবর্তন করতে সৌদি গিয়েছিলেন। ফিরলো শূণ্য হাতে নির্যাতনের শিকার হয়ে। বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে আমিরাত এয়ারওয়েজ ঊক-৫৮২ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছেন। দেশে ফিরে সাংবাদিকদেরকে এভাবে নির্যাতনের কথার বর্ণনা দিলেন তারা। নির্যাতিতরা হলেন :- চুনারুঘাট উপজেলার দুধপাতিল গ্রামের গুলনাহার (৩৮), ও নবীগজ্ঞ উপজেলার খাগাউড়া গ্রামের মাসুদা পারভীন (৩২)। নির্যাতিতাদের বর্ণনায় জানা যায় :- ছয় মাস আগে গৃহকর্মীর কাজ নিয়ে পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। কিন্তু ভাগ্য তার সহায় হয় নি। নিয়োগকর্তার নির্যাতনের পর পায়ে গুরুত্বর আঘাত নিয়ে দেশে ফিরেছেন গুলনাহার। ইমিগ্রেশন প্রোগ্রামের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে ফেরা ১৮ জনের মধ্যে সিলেট বিভাগের আছে ৪ জন। এর মধ্যে হবিগঞ্জ জেলার ২জন, সিলেট জেলার ১জন ও মৌলভীবাজারের ১ জন। দেশে ফেরার আগে কর্মীরা নিয়োগকর্তা কর্তৃক নির্যাতনের শিকার হয়ে তারা সবাই আশ্রয় নিয়েছিলেন বাংলাদেশ দূতাবাসের সেইফ হোমে। এ ব্যাপারে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান বলেন, সৌদিআরব থেকে ফিরেছেন ১৮ জন নারী। যারা ফিরেছেন সবাই সৌদিতে গৃহকর্তা কর্তৃক নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন। এদের মধ্যে সিলেট বিভাগের ৪ জন নারী ফিরেছেন। আমাদের হিসেব অনুযায়ী গত ৯ মাসে সৌদি থেকে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন ৮৫০ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com