মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত

  • আপডেট টাইম বুধবার, ৩০ এপ্রিল, ২০১৪
  • ৬৩৭ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ বিএনপির নেতাকর্মীদের গুম, হত্যা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে মাধবপুর বিএনপি ও অঙ্গ সংগঠন।
স্থানীয় রিক্সা ট্যান্ড’ এ পৌর বিএনপির সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনির পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেত্রী মহিলা ভাইস চেয়ারম্যান এড. সুফিয়া আক্তার হেলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক চেযারম্যান মাহবুবুর রহমান সোহাগ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সুমন চৌধুরী, পৌর সাংগঠনিক সম্পাদক মাসুদ আলী, জেলা সদস্য গোলাপ খান, কৃষক দলের সভাপতি শহিদুল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ সোহেল, ছাত্রদলের সভাপতি মোস্তাফা কামাল বাবুল, সাধারন সম্পাদক শেখ জহিরুল ইসলাম, ছাত্রদল নেতা এস.এম ইকরাম, আলমগীর কবির, এইচ.এম শফিক মিয়া, রাসেল আহম্মদ, আল মামুন, এনাম প্রমুখ। পরে এক বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com