মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সিলেট সফর উপলক্ষে হবিগঞ্জে আলোচনা সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭০২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সিলেট বিভাগ সফর উপলক্ষে হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে তিন দফা দাবী আদায়ের লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৬ সেপ্টেম্বর বাদ জুম্মা হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সভা কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন হবিগঞ্জ জেলা সভাপতি ইমরুল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সভাপতি মোঃ মাসুক মিয়া এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ মোঃ মামুন।
সভায় তিন দফা দাবি আদায়ে করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলার সাংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পংকজ কান্তি দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মুখলিছুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক শাকিল মিয়া, সিনিয়র সহ সভাপতি সাইফুর রহমান খান।
তাদের দাবি, আদালতের কর্মচারীদেরকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সহায়ক কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান। সকল বন্টক পদ বাতিল করে যুগোপযোগী পদ সৃজন পূর্বক হাইকোর্ট ও মন্ত্রণালয়ের সমন্বয়ে যোগ্যতা ও জ্যেষ্ঠতার ক্রমানুসারে প্রতি ৫ বৎসর অন্তর-অন্তর স্বয়ংক্রিয়ভাবে পদোন্নতি ও উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা করা এবং অধস্তন আদালতের কর্মচারীদের জন্য এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মুজিবর রহমান আকন্দ, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন দিদার, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক শাকের আহমদ জুনায়েদ, যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন ফারুক, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক বেদারু আলম, অর্থ সম্পাদক মোঃ কামাল হোসেন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার মোঃ ফজলু মিয়া, মোঃ জিয়াউল হক, মোঃ আজিজুল হক, ফাহিমা আক্তার খানম, সৈয়দ ওয়াহিদুজ্জামান নাজু, মোঃ জাহাঙ্গীর আলম, রূপন চন্দ্র আর্চায্য, মোঃ ইমদাদুর রহমান, গাজী আলী আহসান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com