বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জ থেকে অপহৃত স্কুল ছাত্রী হবিগঞ্জ শহরে উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ শিবপাশা থেকে অপহৃত স্কুল ছাত্রীকে হবিগঞ্জ শহর থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে অপহরনকারী পালিয়ে গেছে। গতকাল রবিবার দুপুরে শিবপাশা পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ শহরের শ্মশান ঘাট এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করে। এ ঘটনায় কিশোরীর দাদা জনাব আলী বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় গত শনিবার রাতে একটি মামলা দায়ের করেছে।
স্কুল ছাত্রীর অভিভাবক সূত্রে জানা যায়, স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী (১৬) স্কুলে আসা-যাওয়ার পথে উত্যক্ত করত তজমুল মিয়ার পুত্র জনাব আলীর ডিগ্রি কলেজের ছাত্র রাজিব মিয়া (২২)। এ ঘটনার জন্য ছাত্রীর অভিভবাকরা রাজিবের মুরুব্বীর কাছে বিচার প্রার্থী হলে বখাটে রাজিব ক্ষিপ্ত হয়ে উঠে। গত শনিবার বিকেলে রাজিব ও তার সহযোগীরা মেয়েটিকে স্কুল থেকে ফেরার পথে অপহরণ করে নিয়ে যায়।
এ ব্যাপারে শিবপাশা পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম জানান, অপহৃতাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়ে। অপহরনকারীকে গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com