বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাউসা গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুর রহিমের দাফন সম্পন্ন জানাযায় মানুষের ঢল

  • আপডেট টাইম সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫০৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের মৃত হাজী আছলম উল্লার পুত্র যুক্তরাষ্ট্র প্রবাসী হাজী আব্দুর রহিম ৪০ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট সিটির একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের প্রথম জানাজার নামাজ যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট সিটিতে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন বাউসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আনোয়ারুর রহমান, মোঃ তারেক আহমেদ সহ বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ। গতকাল সোমবার তার মরদেহ দেশে পৌঁছালে বাদ আছর বাউসা ঈদগাহ ময়দানে মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। শেষবারের মতো মরহুম হাজী আব্দুর রহিমকে এক নজর দেখতে ঈদগাহ ময়দানে হাজারো মানুষের ঢল নামে। জানাযায় ইমামতি করেন হযরত আল্লামা হাফিজ ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী। জানাজার নামাজের পূর্বে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন তার বড় ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ আব্দুল মুহিত। জানাজায় অংশগ্রহণ করেন, বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী সেফু, বিশিষ্ট মুরুব্বী হাজী আব্দুল মতিন, বাউসা হাফিজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোঃ কাওছার আহমেদ, বাউসা হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আব্দুল লতিফ, স্থানীয় মেম্বার আল-হেলাল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, মরহুমের আত্মীয় মেম্বার শেখ তোফায়েল আহমেদ সিদ্দিকী, বাউসা বায়তুন নুর জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী মোঃ তৈয়ব উল্লাহ, হাজী আব্দুল মোতালিব, হাজী মির্জা মোস্তফা করিম, মোঃ মর্তুজ আলী, বদরদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শাহ্ নজরুল ইসলাম সফু, বাউসা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আব্দুল হক লিটন, বাউসা হাফিজিয়া মাদ্রাসার কোষাধ্যক্ষ মোঃ এখলাছ আহমদে, বাউসা যুব সংঘের উপদেষ্টা বাছিতুর রহমান চৌধুরী, বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মনসুর চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি, মা, ১ ভাই, ৩ বোন, স্ত্রী এবং অসংখ্য আত্মীয়স্বজন সহ গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, নবীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি আলী হাছান লিটন। পত্রিকায় পাঠানো এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনের গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com