বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জ পৌরসভার ‘সুন্নতে খৎনা’ কর্মসুচীর ২য় দিনে অর্ধশতাধিক বালকের খৎনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৩
  • ৬২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনায় দরিদ্র বালকদের সুন্নতে খৎনা কর্মসুচীর ২য় দিনে অর্ধশতাধিক বালকের খৎনা করানো হয়েছে। হবিগঞ্জ সদর হাসপাতালে হবিগঞ্জ পৌর এলাকার হতদরিদ্র ও অস্বচ্ছল পরিবারের বালকদের নিয়ে তাদের অভিভবকরা জমায়েত হন। সুনির্দিষ্ট তালিকার ভিত্তিতে অভিজ্ঞ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সহায়তায় সকালে ২য় দিনের খৎনা কর্মসুচী শুরু হয়। কর্মসুচীতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ। খৎনার পর পর মেয়র দরিদ্র বালক ও তাদের অভিভাবকদের হাতে ঔষধ, ফতোয়া, লুঙ্গি ও টুপি উপহার হিসেবে তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সুন্নতে খৎনা সাব কমিটির আহবায়ক পৌরসভার কাউন্সিলর শেখ নুর হোসেন, কাউন্সিলর মাহবুবুল হক হেলাল, আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর এবং দয়িত্বপ্রাপ্ত পৌরকর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ২য় দিনে অর্ধশতাধিক হতদরিদ্র বালকদের খৎনা করানো হয়েছে। প্রতিবারের মতো হবিগঞ্জ পৌরসভা এবারও সুন্নতে খৎনা কর্মসুচী পালন করছে। এবার প্রায় ২শ হতদরিদ্র পরিবারের বালককে খৎনা করানো হবে বলে জানিয়েছে পৌরকার্যালয় সুত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com